1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে প্রশাসনের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৬৫০ জন পড়েছেন

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান বৃহস্পতিবার বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী,বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: কামাল উদ্দিন পিপিএম, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোরশেদুল আলম ফারুকী, বাঁশখালী হাসপাতালের ডা: দিদারুল হক শাকিব,বাঁশখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ আজাদুল ইসলাম,বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র প্রণব কুমার দাশ, পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি প্রমুখ। বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ঝুন্টু কুমার দাশের সঞ্চালনায় এ সময় পুজা উদযাপন পরিষদ পরিষদের নেতা রাজীব কুমার গুহ, নন্দন শীল, সাজু দাশ প্রমুখ আলোচনায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন,শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তারা বলেন, উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাঁশখালীতে প্রতিটি পূজা মন্ডপে প্রতিবছরের ন্যায় শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। সামাজিক সম্প্রীতির মধ্যে দিয়ে এবার উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১ পৌরসভা মিলে ৮৭টি মন্ডপে সার্বজনীন শারদীয় দুর্গা পুজা আগামী ২০ অক্টেবর থেকে অনুষ্ঠিত হবে। এ সময় প্রতিটি পুজা মন্ডপের কমিটির সদস্যগণ ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies