1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালী জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৮৮৫ জন পড়েছেন

“মুজিব বর্ষের অঙ্গিকার বীমা হোক সবার”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে রবিবার (১ মার্চ) সারা দেশে পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবস উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে এক আলোচনা সভা উপজেলা দিশারী (কৃষাণও কৃষাণী) প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্টিত হয়। বীমা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আবু ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মামুন। প্রাইম ইসলামী লাইফ ইনসুরেন্সের ইনচার্জ জাকের আহমদ এর সঞ্চালনায় এ সময় আলোচনায় অংশ নেন, প্রাইম ইসলামী লাইফ ইনসুরেন্সের এসভিপি ও এরিয়া ইনচার্জ মাওলানা নুরুল আলম, ডায়মন্ড লাইফ ইনসুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক রুপন চক্রবর্তী, হোমল্যান্ড লাইফের জাফর আলম, ন্যাশনাল লাইফের সহকারী জোনাল ইনচার্জ মো. ফিরোজ আহমদ, ট্রাস্ট ইসলামী লাইফের এ.এম.ডি ফরহাদুল আলম তালুকদার, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্সের জাফর ইকবাল, পপুলার লাইফ ইন্সুরেন্সের মোহাম্মদ ইলিয়াছ আজাদ সহ বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies