1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে কম্ভাইন হারভেষ্টার প্রযুক্তিতে ধান কাটছে কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৯৫৭ জন পড়েছেন

বাঁশখালীতে চলতি বছরে সাড়ে ১০ হাজার হেক্টর জমি বোরো চাষ করা হয়েছে। চলতি বছরে বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৪ শত হেক্টর , লক্ষ্য মাত্রার চেয়ে আরো ১১ শত হেক্টর বেশি চাষাবাদ হলেও ধানের দাম বৃদ্ধি ও ফলন ভাল হওয়ায় কৃষকেরা খুশি। বোরো ধানে পাকা রং ধরার সাথে সাথে কৃষকেরা মাঠে ধান কাটতে শুরু করেছে। ধান কাটায় নতুন প্রযুক্তি কম্ভাইন হারভেষ্টার ধান ধান কাটার মেশিনের মাধ্যমে অতি অল্প সময়ে বেশি পরিমান ধান কেটে ফেলার সুযোগ সৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে ধান কাটার শ্রমিক স্বপ্লতা ও নানা সমস্যা রয়েছে তা এখন আগের মত থাকবেনা বলে আশা করছে কৃষকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে শেখেরখীল লাল জীবন এলাকায় কম্ভাইন হারভেষ্টার ধান কাটার দৃশ্য সরজমিনে প্রত্যক্ষ কালে ধান চাষী আবুল হোসেন জানান, এ মেশিনের মাধ্যমে ধান কাটা হলে অল্প সময়ে অধিক জমির ধান কাটা, ধান এবং কড় আলাদা করে নেওয়ার সুযোগ থাকায় যারা বেশি জমিতে চাষাবাদ করে সে সব চাষীরা এ মেশিন দিয়ে ধান কাটার দিকে ঝুঁকছে বলে জানান তিনি। শেখেরখালী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদারের বলেন, সরকার আধুনিক প্রযুক্তিতে ধান কাটা ও রোপনের যে মেশিন ভুক্তর্কি মুল্যে প্রদান করছে তাতে কৃষকেরা লাভবান হচ্ছে। আমার এলাকার কৃষকেরা এখন আধুনিক ধান কাটার যন্ত্র কম্ভাইন হারভেষ্টার ধান কাটছে। বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবু ছালেক বলেন, চলতি বছরে সাড়ে ১০ হাজার হেক্টর জমি বোরো চাষ করা হয়েছে। চলতি বছরে বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৪ শত হেক্টর, লক্ষ্য মাত্রার চেয়ে আরো ১১ হেক্টর বেশি চাষাবাদ হলেও ধানের দাম বৃদ্ধি ও ফলন ভাল হওয়ায় কৃষকেরা খুশি। কৃষকদের বোরো চাষ করার জন্য ৬ হাজার কৃষককে উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে বীজ প্রদান করা হয়। এছাড়া প্রতিনিয়ত কৃষক যাতে ভালো ফলন পায় তার জন্য উপ- সহকারি কৃষি কর্মকর্তারা মাঠে প্রয়োজনীয় সহযোগিতা তদারকি করে যাচ্ছেন। এ বছর প্রাকৃতিক পরিবেশ ভাল থাকায় ধানের ফলন ভালো হয়েছে। আর ১০/১৫দিন যদি বৃষ্টি বাদল না হয় তাহলে নিবির্ঘে কৃষকেরা তাদের ধান তুলে নিতে পারবে বলে তিনি জানান। বাঁশখালীর সর্বত্র এখন বোরো ধান কাটার ধুম পড়েছে কৃষকদের মাঝে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies