1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বাঁশখালীতে স্কয়ার কিনিকের উদ্বোধন - আজকের বাঁশখালী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীতে স্কয়ার কিনিকের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ১০৫৬ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ টাইম বাজার এলাকায় স্কয়ার কিনিকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিনিকের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার (ওয়েলফেয়ার) সোসাইটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মনির উদ্দীন চৌধুরী ও বাঁশখালী স্কয়ার কিনিকের আজীবন সদস্য শফি আলম কোম্পানী। বাঁশখালী স্কয়ার কিনিকের হিসাব রক্ষক গাজী কাইচার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাঁশখালী প্রেস কাবের যুগ্ম আহবায়ক অধ্যাপক ইলিয়াছ, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক দিনকাল ও সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক মানবকন্ঠ ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী স্কয়ার কিনিকের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন আল্ হাসান, মার্কেটিং অফিসার জমির উদ্দীন, সহকারী হিসাব রক্ষক নাছির উদ্দীন ও সাংবাদিক শিব্বির আহমদ রানা প্রমুখ। এতে বক্তারা বলেন, হাসপাতাল হচ্ছে একটি মহতী সেবামূলক প্রতিষ্ঠান। এলাকার গরীব অসহায় লোকজন থেকে শুরু সর্বস্তরের জনসাধারণ স্বল্প খরচে ভাল মানের চিকিৎসা সেবা পাবে এই কিনিকে। তাই এই কিনিকের কার্যক্রমকে গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies