1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বাঁশখালীতে আওয়ামীলীগের শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা - আজকের বাঁশখালী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীতে আওয়ামীলীগের শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬২৬ জন পড়েছেন

বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কপর্যালয়ে অনুষ্টিত হয়। বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইবনে আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বাঁশখালীর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃকফিল উদ্দিন,শেখেরখীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন সিকদার, পুকুরিয়া আওয়ামীলীগের সভাপতি সেলিম আকতার, ভিপি শামসুল আলম, কাউন্সিলর প্রনব কুমার দাশ, পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ হামিদ উল্লাহ,উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, শিহাব উল সিকদার, কাউন্সিলর বদিউল আলম, আবদুল গফুর, জামাল আহমদ,আবুল বশর,মাহাবুব আলী,শেখ আলী মো: মোস্তফা, ফৌজুল কবির,মুজিবুর রহমান,ফরিদ আহমদ,মো: নাঈমুদ্দিন মাহফুজ,ইমরুল হক চৌধুরী ফাহিম, মিজানুর রহমান তালুকদার,মো: রুবেল প্রমুখ।

সভায় বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং সুদক্ষ ক্যাপ্টেন ও ক্রীড়া সংগঠক । অথচ হায়েনার দল তাদের স্বপরিবারে হত্যা করে দেশকে পঙ্গু করতে চেয়েছিল। সে হত্যাকান্ড থেকে রক্ষা পাওয়া জাতির জনকের কন্যা দেশে ফিরে আজ বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে পরিনত করেছে। আওয়ামীলীগ হচ্ছে এদেশের জনগনের ভাগ্য উন্নয়নের ও সাধারন জনগনের দল। তিনি বলেন, দেশের জন্য বঙ্গবন্ধুর পরিবারকে ঘায়েল করার জন্য দেশীয় দোসররা সব সময় সজাগ রয়েছে। তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies