মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালে চাম্বল ও কালীপুর একাদশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৫৮০ জন পড়েছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বহুল ফাইনাল খেলা শুক্রবার সকাল ৯ টার সময় চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় চাম্বল ইউনিয়ন একাদশ বনাম কালীপুর ইউনিয়ন একাদশ একে অন্যের মুথামুখি প্রতিদ্বন্দিতা করবেন। বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পরিচালিত বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা মিলে ১৫টি দল নিয়ে এ টুর্নামেন্ট গত ১০ জুন অনুষ্টিত হয়।

উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা কর্মকর্তাদের সুত্রে জানা যায়, খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী । উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন পিপিএম, চাম্বল ইউনিয়ন একাদশের টিম লিড়ার ও চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কালীপুর ইউনিয়ন একাদশের টিম লিড়ার ও চেয়ারম্যান আ.ন.ম. শাহা;ত আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ জাফর ইকবাল সহ দায়িত্বশীল কর্মকর্তা এ সময় উপস্থিত থাকবেন বলে জানা যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) কে ঘিরে ছিল সবার মাঝে উৎসাহ উদ্দীপনা । অবশেষে ফাইনাল খেলার মাধ্যমে সে উৎসাহ উদ্দীপনার অবসান হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ