1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
গ্রিসের রাজধানী এথেন্সে সরকারিভাবে মসজিদ নির্মাণ - আজকের বাঁশখালী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

গ্রিসের রাজধানী এথেন্সে সরকারিভাবে মসজিদ নির্মাণ

সংবাদ দাতা
  • প্রকাশিত : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ১০১৯ জন পড়েছেন

সুত্র: আজাদী ডেস্ক

গ্রিসের রাজধানী এথেন্সে প্রথমবারের মতো নির্মিত সরকারি মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত শুক্রবার খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনে মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হলে দিনটি মুসলমানদের জন্যও উৎসবমুখর হয়ে ওঠে। গত নভেম্বরে প্রথমবারের মতো উদ্বোধন করা হলেও মসজিদটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিকে, গ্রিসজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত লকডাউন শিথিল করায় বড়দিন উদযাপনের সুযোগ পেয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ফলে জুমার নামাজের জন্য মসজিদটিও খুলে দিয়েছে কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।
দেশটির শিক্ষা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মহাসচিব গিয়রগস কালানটজিস বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছে, কোনো বৈষম্য রাখবো না যেন সব উপাসনালয়ে প্রার্থনা হতে পারে। তবে সেখানে একসঙ্গে ২৫ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। এথেন্সে অটোমান সাম্রাজ্যের অবসান হওয়ার পর থেকে অর্থাৎ প্রায় দুশ’ বছর আগে থেকে মুসল্লিরা একটি মসজিদের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে প্রথমবারের মতো সরকারিভাবে মসজিদ নির্মিত হলো। নভেম্বরের শুরুতে মাত্র পাঁচদিন খোলা ছিলো মসজিদটি এবং সরকারের পক্ষ থেকে সেখানে ইমাম হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সিসি জাকি। মসজিদ উদ্বোধন হলে ৫৫ বছর বয়সী এ ইমাম উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে, সেসময় করোনা ভাইরাসের কারণে মসজিদটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় তহবিলে নির্মিত মসজিদটি এথেন্সের শিল্প এলাকা ইয়া ওদোসে নির্মাণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies