1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বাঁশখালীতে আওয়ামীলীগের জাতির জনকের জন্মদিনে আলোচনা - আজকের বাঁশখালী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীতে আওয়ামীলীগের জাতির জনকের জন্মদিনে আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭০৯ জন পড়েছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
যুবলীগ নেতা এম, মনসুর আলীর সঞ্চালনায় সভায় আলোচনা অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী,বাঁশখালী পৌরসভার মেয়র এসএম তোফাইল বিন হোছাইন, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, জিল্লুল করিম শরীফি মাওলানা আকতার হোছাইন প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, জাতির জনকের জন্ম না হলে এদেশের জনগন মুক্তির ও স্বাধীনতার স্বাদ পেত না। দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies