1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বাঁশখালীতে বাগীশিকের সম্মেলন ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমির সমাবেশ - আজকের বাঁশখালী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীতে বাগীশিকের সম্মেলন ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২০ জন পড়েছেন

বাগীশিক বাঁশখালী পৌরসভা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন ও গৌর নিতাই গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমির অভিভাবক সমাবেশ মহালয়ার পূণ্যলগ্নে শ্রী সুকুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রবিবার মহলয়ার পূণ্যলগ্নে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী দক্ষিণ বনিক পাড়াস্থ শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বাঁশখালী উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শ্রী ছোটন দাশের সঞ্চলনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক শ্রী স্বপন কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সভাপতি শ্রী সাগর সুশীল, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ঋত্বিক দাশ, মহান অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী লক্ষণ কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন সহ-সাধারণ সম্পাদক শ্রী অনুপম কান্তি দেব,অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী শ্রী মন্টু ধর, শ্রী প্রণব ধর, আমরা সবাই সনাতনী সংগঠন-বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক শ্রী অধীর শীল, বাগীশিক চাম্বল ইউনিয়ন সংসদের সভাপতি ডাঃ রাসেল দেবনাথ,অর্থ সম্পাদক শ্রী ছোটন সুশীল, কাথরিয়া ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী বিধান দাশ প্রমুখ। এতে এছাড়াও বিভিন্ন সংগঠন ও অত্র সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বানী শ্রীমদ্ভগবদগীতার বহুলভাবে প্রচার প্রসারের মানসে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি(বাগীশিক)কেন্দ্রীয় সংসদের মূল তিন লক্ষ্য শ্রীগীতানুগত্য, বিশ্বমানবতাপ্রেম ও সংঘশক্তি বৃদ্ধির প্রয়াসে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শ্রী সুজন দাশকে সভাপতি, শ্রী জনি ধরকে সাধারণ সম্পাদক,শ্রী সঞ্জয় বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক ও শ্রী জয়েন দেবকে অর্থ সম্পাদক রেখে ৩১ সদস্য বিশিষ্ট বাঁশখালী পৌরসভা সংসদ (২০২৫-২৭) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদ এর সভাপতি শিক্ষক শ্রী সাগর কান্তি সুশীল।
এসময়ে অতিথিরা বলেন, আগামীর প্রজন্মকে সুশৃঙ্খল ও মানবিক, সামাজিক এবং নীতিনৈতিকতায় পরিপূর্ণ করতে চাইলে গীতা শিক্ষার বিকল্প নাই। তাই বর্তমান প্রজন্ম হতে প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গীতা শিক্ষায় বাধ্য করতে হবে। এতে নীতিনৈতিক জ্ঞান সম্পন্ন সামাজিক ও মানবিকমূল্যবোধ ধারণে মানুষ গড়ে উঠলে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে, বলে বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies