1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বাঁশখালীর আইনশৃংখলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্টিত - আজকের বাঁশখালী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীর আইনশৃংখলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৫৩৪ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা আইনশৃংখলা,মানবপাচার প্রতিরোধ কমিটির সভা উপজেলা অফিসার্স কাবের হলরুমে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,সহকারি কমিশনার (ভুমি) আবদুল খালেক পাটোয়ারী,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা খাদ্য কর্মকর্তা,সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুরের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ির চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, সাধনপুরের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল, খানখানাবাদের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, কাথরিয়ার চেয়ারম্যান ইবনে আমিন, শেখেরখীলের চেয়ারম্যান মোরশেদুর রহমান ফারুকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাফিন ইশমাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হারুন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওতকুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল করিম, ছনুয়া,গন্ডামারা ও বাহারছড়ার প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, সামনে আসছে হিন্দু সম্প্রসায়ের বৃহৎ দুর্গোৎসব,এ সময় যাতে কোন অবস্থায় আইনশৃংখলার অবনতি না ঘটে তার জন্য এবং এলাকার চলমান উন্নয়ন কর্মকান্ড গুলো যথাসময়ে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তারা বাঁশখালীর আইনশৃংখলা উন্নয়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies