1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বাঁশখালীর গন্ডামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে চেয়ারম্যান লেয়াকতের আর্থিক সহায়তা - আজকের বাঁশখালী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীর গন্ডামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে চেয়ারম্যান লেয়াকতের আর্থিক সহায়তা

সংবাদ দাতা
  • প্রকাশিত : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ১০৩৬ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর গন্ডামারায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ বসতঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বঘোনা চকরিয়াখালী এলাকায় শনিবার দুপুরে ভয়াবহ এ অগ্নিকা-ে ১৫ বসতঘরের সমস্ত মালামাল নগদ টাকা ও আসবাবপত্র পুঁড়ে গিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় চেয়ারম্যান মো: লেয়াকত আলী জানান। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বঘোনা চকরিয়াখালী এলাকায় শনিবার দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকা-ের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে ছৈয়দুর রহমান কালু, সালাউদ্দীন, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, মোজাম্মেল মাঝি, মোহাম্মদ টিটু, ওয়াহিদুল্লাহ, সাহাব উদ্দীন, বিলকিছ বেগম, আবদুল্লাহ, মো. সেলিম, আসহাব উদ্দীন, আতিকুর রহমানের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৫ বসতঘরের সমস্ত মালামাল পুড়ে গিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, “ঘটনাস্থল উপজেলা সদর থেকে দূরবর্তী এবং ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই ১৫ বসতঘরের অধিকাংশ মালামাল পুঁড়ে যায়। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে গন্ডামারা ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন এবং ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে ১৫ পরিবারকে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies