1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বাঁশখালীর পুকুরিয়ার ৫ ইউপি সদস্যের বহিষ্কারাদেশ প্রত্যাহার - আজকের বাঁশখালী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীর পুকুরিয়ার ৫ ইউপি সদস্যের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৫২৫ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব জাকের আহমদকে দায়িত্ব পালনকালে মারধরের অভিযোগ বহিষ্কার হওয়া পাঁচ ইউপি সদস্যের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আদেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এ আদেশ হাতে পেয়ে বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ইউপি সদস্যরা। বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ২৩ নভেম্বর দুপুরে কার্যক্রম চলাকালীন সময়ে ইউপি সচিব জাকের আহমদের সাথে পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন, ৫ নং ওয়ার্ডের সদস্য মো. মনির উদ্দীন, ৬ নং ওয়ার্ডের ্র সদস্য ফরিদ আহমদ, ৭ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফারুকুজ্জামান ও ৯ নং ওয়ার্ডের সদস্য মামুনুর রশিদ এর সাথে বিবাদের প্রেক্ষিতে বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয় ৫ ইউপি সদস্যের বিরুদ্ধে।
তার ফলে গত ১৬ ফেব্রয়ারি ২২৯নং স্মারকে জারিকৃত এক প্রজ্ঞাপনে ৫ ইউপি সদস্যদের সাময়িকক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ইউপি সচিব জাকের আহমদ আদালতে আপোষনামা দাখিলের পর বিজ্ঞ আদালত কর্তৃক সি আর মামলা নম্বর-১৩১৬/২০২২ (বাঁশখালী) প্রত্যাহার করা হয়েছে মর্মে চট্টগ্রাম জেলা প্রশাসক মন্ত্রণালয়কে অবহিত করেন। ইউপি সচিবের উপর হামলায় ঘটনায় বরখাস্ত সদস্যরা পুন: তাদের দায়িত্ব ফিরে ফেলেও সেখান বর্তমানে সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন কাথরিয়া থেকে বদলী হয়ে যাওয়া পংকজ দত্ত।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের ৫ ইউপি সদস্যের বহি;স্কার আদেশ প্রত্যাহারের চিঠিটি বৃহস্পতিবার দুপুরে অফিসের মেইলে আসছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ফলে এ সদস্যরা পুর্বের মত তাদের দায়িত্ব পালনে আর কোন বাঁধা নেই বলে উল্লেখ করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies