1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের শপথ গ্রহন সম্পন্ন - আজকের বাঁশখালী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের শপথ গ্রহন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৪৫৫ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম ও ভাইস চেয়ারম্যান নুরীমন আক্তার নুরী ও মোহাম্মদ হোছাইন ৩ জুলাই বুধবার শপথ গ্রহন করেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার সহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ জুনের বাঁশখালী উপজেলা পরিষদের নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খোরশেদ আলম (দোয়াত কলম) প্রতীক ৬১ হাজার ৫১১ ভোট পেয়ে,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ হোছাইন বই প্রতীকে ২১হাজার ২১১ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরীমন আক্তার নুরী ফুটবল প্রতীকে ৪৫ হাজার ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়।
এদিকে শপথ গ্রহন শেষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম বাঁশখালীতে আগমন করেন । তাকে বাঁশখালী আনোয়ারা সীমান্ত শংখ নদীর তৈলারদ্বীপ সেতু এলাকা থেকে দলীয় নেতা কর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে বাঁশখালীতে নিয়ে এসে বাঁশখালী পৌরসভা কার্যালয়ে অবস্থান গ্রহন করেন। সেখানে বাঁশখালী পৌরসভার মেয়র এসএম তোফাইল বিন হোসাইনসহ সকল মহিলা কাউন্সিলরগন ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা সাথে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies