1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বাঁশখালী থানা পুলিশের সহায়তায় ফিরে পাচ্ছে টাকা ও মোবাইল - আজকের বাঁশখালী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালী থানা পুলিশের সহায়তায় ফিরে পাচ্ছে টাকা ও মোবাইল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১০৬৭ জন পড়েছেন

বাঁশখালী থানা পুলিশের সহায়তায় ভুল নম্বরে চলে যাওয়া ৬৭ হাজার ৩০০ টাকা অবশেষে ১৫দিন ফিরে ফেলেন প্রবাসীর ভাই অটোরিক্সা চালক মো: এহছান। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন প্রবাসীর মা ও প্রবাসীর ভাই অটোরিক্সা চালক মো: এহছান এর হাতে সোমবার রাতে এ টাকা গুলো তুলে দেন। জানা যায়,কোরবানীর ঈদ করার জন্য অটোরিক্সা চালক মো: এহছান এর ভাই ওমান থেকে বিকাশে টাকা প্রেরনের জন্য প্রবাসীর ফটিরছড়ির বন্ধু মো: ফারুককে বললে সে বাঁশখালীর একটা বিকাশ নম্বর দিতে বললে ০১৮৬১৯৪৮৫২২ এর স্থলে ভুলে ০১৮৬১৯৮৮৫২২ তে চলে যায়। টাকা যাওয়ার পর মোবাইল বন্ধ করে দেয় । এরপর টাকা ফেরত পেতে মো: এহছান বাঁশখালী থানায় ৫ জুলাই ২৩৭ নং সাধারন ডায়েরী পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ তা ফেরত পেতে এ.এস.আই আবদুল খালেককে দায়িত্ব দেওয়া হলে তিনি সে টাকা উদ্ধার করে সোমবার রাতে এ টাকা গুলো বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন প্রবাসীর মা ও প্রবাসীর ভাই অটোরিক্সা চালক মো:এহছান এর হাতে তুলে দেন। এর আগেও বেশ কয়েকটি হারিয়ে যাওয়া মোবাইল আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় উদ্ধার করে দেয় বাঁশখালী থানা পুলিশ।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন বলেন, পুলিশ সব সময় জনগনের দু,সময়ে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারই ধারাবাহিকতায় প্রবাসীর স্ত্রীর জন্য পাঠানো টাকা গুলো উদ্ধার করে তার হাতে তুলে দেওয়া এবং বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দেওয়াসহ বহুমুখী কাজ করে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies