রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীতে আওয়ামীলীগের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

সংবাদ দাতা
  • প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৯২৮ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
“যদি মানছি দূরত্ব, তবু আছি সংযুক্ত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে ৪র্থ ডিজিটাল দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের নবনির্মিত কার্যালয়ের হলরুমে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। সভায় অতিথি ছিলেন সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন সিকদার, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মাস্টার শামশুল আলম ছিদ্দিকী, তপন দাশগুপ্ত, এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, আকতার হোসেন, জিল্লুল করিম শরীফ, মো. হামিদ উল্লাহ, মাওলানা আক্তার হোসাইন, মাহামুদুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ এক সময় স্বপ্ন থাকলেও এখন বাস্তবে পরিণত হয়েছে। দেশে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অধিকাংশ কার্যক্রম ডিজিটাল জুমের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। ঘরে বসেই অধিকাংশ সম্পন্ন করা এখন বাস্তবায়ন করতে কোন সমস্যা হচ্ছে না। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশ আজ অর্থনীতি সমৃদ্ধশালী ও ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ