1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের মিনোবুসান কুওনজি মন্দির জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন

বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৬ জন পড়েছেন

বাঁশখালী সরলের কাহারঘোনা গ্রামের সতীশ চন্দ্র বড়ুয়া ও সংঘমিত্রা বড়ুয়ার বড় সন্তান সমাজকর্মী প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে অষ্টউপকরণ সহ সংঘদান গতকাল নিজ বাড়িতে সকালে অনুষ্টিত হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ সদ্ধর্মনিধি শ্রীমৎ ধর্মদর্শী মহাস্থবির সভাপতিত্বে ধর্মদেশনা করেন শীলকুপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবির, বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্থবির,দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ তিলোকানন্দ মহাস্থবির,বাঁশখালী সার্বজনীন বোধিচৈত্য বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধপ্রিয় মহাস্থবির,জ্ঞানইদ্রিয় ভিক্ষু,জলদী ধর্মরতœ বিহারের আবাসিক জ্ঞানবোধি ভিক্ষু প্রমুখ। কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ মৈত্রীবোধি ভিক্ষুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রয়াতের ছোট ভাই সাংবাদিক কল্যাণ বড়ুয়া। শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন সুভাষ চন্দ্র বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া ও প্রয়াতের বড় সন্তান বিকাশ বড়ুয়া। সমাজকর্মী মিলন বড়ুয়া পঞ্চশীল প্রার্থনায় সভায় বক্তারা বলেন,প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়া একজন সমাজহিতোষী ব্যক্তি ছিলেন। উল্লেখ্য কাহারঘোনা গ্রামের উপাসক সতীশ চন্দ্র বড়ুয়া ও উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার বড় সন্তান ধার্মিক উপাসক উপেন্দ্র লাল বড়ুয়া (বিকাশ বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, সুষেন বড়ুয়া ছোটন,সমীরন বড়ুয়া, ২কন্যা প্রয়াত জয়া বড়ুয়া,বেলী বড়ুয়ার পিতা) গত ২০ ফেব্রুয়ারি সকালে মৃত্যুবরণ করেন। তারই স্মরণে অষ্টউপকরণ সহ সংঘদান গতকাল সকালে নিজবাড়ি সরলের কাহারঘোনায় অনুষ্টিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies