বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

পদ্মা সেতুকে ঘিরে টেলিছবি

সংবাদ দাতা
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৮৩৬ জন পড়েছেন

সুত্র: দৈনিক আজাদী

স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। নিজ অর্থায়নে তৈরি এই ব্রিজকে নিয়ে বাংলাদেশিদের আবেগও তাই তুঙ্গে। এবার এই সেতুকে কেন্দ্র করেই তৈরি হলো টেলিছবি। এর নাম ‘সূর্যসকাল’। এটি নির্মাণ করেছেন সাংবাদিক ও নির্মাতা রেজানুর রহমান। এর গল্পটা এমন- স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে দেশের শ্রেষ্ঠ সন্তান কয়েকজন মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্রিত হন। দীর্ঘদিন পর তাদের দেখা। সঙ্গত কারণেই অনেক উৎফুল্ল তারা। পদ্মা সেতু দেখতে যাবার আগে নানান ধরনের প্রস্তুতি শুরু হয় সবার মাঝে। সিদ্ধান্ত হয়, পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুরু করবেন। রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে খুবই স্পর্শকাতর ও বিব্রত পরিস্থিতির মুখোমুখি হয় সকলে। ‘সূর্যসকাল’ নামে বিজয় মাসের এই বিশেষ টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ঝুনা চৌধুরী, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরুয, সুমনা সোমা, কাজী প্যারিস, সুকর্ন হাসান, মিন্টু সরদার, মনি কাঞ্জনসহ অনেকে। নির্মাতা রেজানুর রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের বিজয়গাথা ও পদ্মা সেতুকে কেন্দ্র করে দেশে প্রথমবারের মতো টেলিছবি নির্মিত হলো। এখানে আমাদের আবেগ ও মাতৃভূমির গল্প বলা হয়েছে। বিজয় মাস উপলক্ষে নির্মিত এই টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইতে ২৩ ডিসেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ