বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীর খানখানাবাদে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৮০২ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল (২১ এপ্রিল বুধবার)সকালে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তেল, চনা, ডাল, চিনি বিতরণ করা হয়েছে। বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, এ সময় ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ জামাল মিঞা, ইউপি সদস্য দিদারুল আলম, নুর হোসেন, আব্দুল হক, ফরিদা আকতার, নিলুফা আকতার, মো: ইসমাঈল সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, মানুষতে নিরাপদে রাখতে সরকার লকডাউন ঘোষণা করেছে। কিন্ত সাধারন জনগন নানা অজুহাতে লকডাউন মানতে চায়না। তিনি বলেন স্বাস্থ্যবিধি মানতে হবে, না হয় তা আরো ভয়াবহ রুপ নেবে। তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন এবং করোনা কালীন নিয়মনীতি মেনে চলার আহবান জানান। এ সময় সভাপতির বক্তব্য খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী বলেন, বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। আপনার বাঁশখালীর সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তারা যেন যে কোন দুর্দিনে আপনাদের পাশে থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ