1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী হ্যামিলনের বাঁশীওয়ালা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ভূতের বারো পুত বাঁশখালী পৌরসভায় ঈদুল আজহায় অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ জাপানের নিগাতা শহর ও Rissho Kosei-kai-এর প্রতিষ্ঠাতা বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা

বাঁশখালীর কাহারঘোনায় অষ্টোপকরণ সহ সংঘদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৭ মে, ২০২২
  • ৭৫২ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার প্রয়াত পিতা সতীশ চন্দ্র বড়ুয়ার ১৬তম এবং প্রয়াত সংঘমিত্রা বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে অষ্টোপকরণ সহ সংঘদান অনুষ্টিত হয়। বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামে গতকাল সকালে দু,পর্বের অনুষ্টান মালার মধ্যে সকাল বেলা অষ্টোপকরণ সহ সংঘদানে বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবিরের প্রিয়তম শিষ্য বিনয়সাধক ভদন্ত ধর্মদর্শী মহাস্থবির। বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় এতে ধর্মদেশনা আলোচনায় অংশ নেন ভদন্ত ধর্মপাল স্থবির, মৈত্রীজিৎ স্থবির,সত্যজিৎ বড়ুয়া, শিক্ষক যতীন্দ্র লাল বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, প্রশান্ত কুমার বড়ুয়া, কাউন্সিলর কাঞ্চন কুমার বড়ুয়া, সীবলী মানবিক ফাউন্ডেশন চট্টগ্রাম এর সভাপতি বনরুপ বড়ুয়া অমি,মিলন বড়ুয়া প্রমুখ।

অনুষ্টানের দ্বিতীয় পর্ব বিকালে কল্যাণ বড়ুয়ার দু,কন্যা কনিকা বড়ুয়া কনকা ও কনিষ্ঠা বড়ুয়া কনকনের কর্ণছেদন অনুষ্টান। এতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুদত্ত কুমার বড়ুয়া, হিসাব রক্ষক কর্মকর্তা সমরজিৎ বড়ুয়া,বাঁশখালীর থানার এসআই দীপক কুমার সিংহ, প্রদীপ চক্রবর্তী,বাঁশখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মিলন বড়ুয়া, তপন বড়ুয়া, ফনিন্দ্র লাল বড়ুয়া,সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরন বড়ুয়া,শিক্ষক এস দুকুল বড়ুয়া, কবি ও লেখক সুপ্রিয় বড়ুয়া, সিপিপি উপজেলা টিম লিড়ার মো: ছগীর, মিটু কুমার দাশ,সংগঠক প্রকাশ বড়ুয়া,বাসুদেব বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা আরিফুল মালেক, শামসুল আলম, পরিতোষ বড়ুয়া, অপু বড়ুয়া বাবুন, বিকাশ বড়ুয়া,পুলিন বড়ুয়া, সেনা কর্মকর্তা আশীষ বড়ুয়া, রুপন বড়ুয়া,উজ্জল বড়ুয়া,সুকাশ বড়ুয়া, রাহুল বড়ুয়া,অভিষেক বড়ুয়া বাবু,সুষেন বড়ুয়া ছোটন প্রমুখ অংশ গ্রহন করেন।এতে বক্তারা প্রয়াত সতীশ চন্দ্র বড়ুয়ার ১৬তম এবং প্রয়াত সংঘমিত্রা বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে অষ্টোপকরণ সহ সংঘদান অনুষ্টানের মাধ্যমে তাদের প্রতি পূণ্যাদান করেন এবং কনিকা বড়ুয়া কনকা ও কনিষ্ঠা বড়ুয়া কনকনের কর্ণছেদন অনুষ্টানের সফলতা কামনা করেন। অনুষ্টানে জ্ঞাতিভোজন সহ বিভিন্ন সামাজিক কার্যাদি প্রতিপালন করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies