1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

ভারতের আটক বাঁশখালীর ৩২ জেলে পরিবারকে প্রশাসনের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২ মে, ২০২২
  • ৮০১ জন পড়েছেন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কুয়াশার কারনে ভারত সীমান্তে ডুকে পড়ায় চট্টগ্রামের বাঁশখালীর ৩২ জেলে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক রয়েছে বাঁশখালীর শীলকুপের পশ্চিম মনকিচর এলাকার নুরুল আবছার কোম্পানীর মালিকাধীন‘ এফ.বি. সোনার মদিনা-২’ এর জেলেরা। জানা যায় এর মালিক নুরুল আবছার কোম্পানীর মালিকাধীন ‘এফ.বি. সোনার মদিনা-২’ ফিশিং জানান, জেলেরা ৬ ফেব্রয়ারি বাঁশখালীর চাম্বলের বাংলাবাজার ঘাট থেকে সাগরে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে রওনা দেয়। পরে ১৫ ফেব্রয়ারির দিকে মাছ ধরতে গিয়ে কুয়াশার কারনে ভারতীয় সীমানায় ডুকে পড়ায় বাঁশখালীর ১টি সহ আরো ২টি বাংলাদেশী ফিশিং বোট সীমান্তে অতিক্রম করায় তাদের আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এদিকে ভারতীয় জেলে আটক শীলকুপের জেলে পরিবারকে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী গতকাল ঈদ উপহার সামগ্রী প্রদান করেন । এ সময় শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, শীলকুপের পশ্চিম মনকিচর এলাকার নুরুল আবছার কোম্পানীর মালিকাধীন‘ এফ.বি. সোনার মদিনা-২’ এর আটক জেলেদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করা হয়েছে। যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার সেহেতু সরকারের পক্ষ থেকে যে সব কাগজ পত্র চাওয়া হয়েছে তা মন্ত্রনালয়ের মাধ্যমে প্রেরন করা হয়েছে। আশা রাখি অচিরেই তারা দেশে ফিরে আসবে।‘এফ.বি. সোনার মদিনা-২’ ফিশিং বাঁশখালীর জেলেরা হলেন, শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার ওমর মিয়ার ছেলে শাহ আলম, ওমর কাজীর ছেলে মো. ছাবের, আলী আকবরের ছেলে ছৈয়দ আলম, ওমর কাজীর ছেলে হাবিবুর রহমান, মোস্তফা আলীর ছেলে কামাল হোসেন, হাবিব উল্লাহর ছেলে জিয়াউর রহমান, কামাল উদ্দীনের ছেলে দিদারুল আলম ও জয়নাল আবেদিন, মুহাম্মদ আলীর ছেলে নুর হোসেন, মুহাম্মদ আলীর ছেলে আজগর হোসেন, সিকান্দার আলীর ছেলে আলী আহমদ, মোস্তফা আলীর ছেলে জাফর আহমদ, মো. ইউসুফের ছেলে আকতার হোসেন, মুহাম্মদ হানিফের ছেলে কবির হোসেন, হাসান আলীর ছেলে আবুল হোসেন, আহছান আলীর ছেলে নুরুল ইসলাম, ওমর কাজীর ছেলে জয়নাল উদ্দীন, আবুল কাশেমের ছেলে মাহমুদুল ইসলাম, আবুল কাশেমের ছেলে ওবাইদুল হক, আলী আহমদের ছেলে মো. আবদুল্লাহ, হারুনুর রশিদের ছেলে শামসুল আলম, নবী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, শাহ আলমের ছেলে মো. ফারুক, আবদুল আজিজের ছেলে মো. জোনাইদ, লাল মিয়ার ছেলে আবদুল আজিজ, নুরুচ্ছফার ছেলে আহমদ নুর, ছৈয়দ নুরের ছেলে আরিফ উল্লাহ, আবদুস সালামের ছেলে হোসেন আহমদ, মোস্তফা আলীর ছেলে নুরুল আলম, নজির আহমদের ছেলে জসীম উদ্দীন, আমির আমজার ছেলে মো. ইয়াছিন।

এ সময় মহেষখালী ও কুতুবদিয়ার দুটি ফিশিং ট্রলার সহ ৩টি ফিশিং ট্রলারের জেলেরা বর্তমানে সীমান্ত আইনে ভারতের জেলে রয়েছে বলে সুত্রে জানা যায়। ভারতের জেলে আটক জেলে পরিবারের সদস্যরা তাদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। বাঁশখালী শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, গত ২৩ ফেব্রয়ারি বাঁশখালী প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুপ্তপুর্ণ দপ্তর বরাবরে আবেদন আটককৃত জেলেদের বিস্তারিত পরিচয় দিয়ে আবেদন করেছি। আশা রাখি প্রশাসন যত সম্ভব তাদের ফিরিয়ে আনতে সকল পদক্ষেপ গ্রহন করবেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন বলেন, ভারতের জেলে আটক বাঁশখালীর ৩২ জেলেকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সকল ডকুমেন্ট প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies