1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন

নিহত বাঁশখালীর ১৪ জেলে পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৭৩৬ জন পড়েছেন

প্রাকৃতিক দুর্যোগে নিবন্ধিত জেলেদের সাগরে মুত্যুবরণ কারি ১৪ জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। রবিবার (১৭ জুলাই) বিকালে উপজেলা অফিসার্স কাবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা উন্মুুুল ফারাহ বেগম তাজকীরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। এ সময় সহকারি শিক্ষা সৈয়দ আবু সুফিয়ান, আওয়ামীল নেতা জিল্লুল করিম শরীফি,পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ, মাওলানা আকতার হোছাইন,এম.এ.মালেক মানিক সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রাকৃতিক দুর্যোগে নিবন্ধিত (এফ.আই.ডি কার্ডধারী)জেলেদের মধ্যে ছনুয়া এলাকার কামাল উদ্দিন, মোছলেম উদ্দিন,বেলাল উদ্দিন, গন্ডামারা এলাকার জাকের হোসেন, চাম্বল এলাকার মো: আনিসুর রহমান, মোহাম্মদ আলী,মোহাম্মদ আলম,পুইছড়ি এলাকার বিমল দাশ, ভুট্রু কান্তি দাশ, উপন্দ্র লাল দাশ,অনিল কুমার দাশ, সজল কান্তি দাশ,শীলকুপ এলাকার মোহাম্মদ ইউসুফ সহ সাগরে মুত্যুবরণ কারি ১৪ জেলে পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এ সময় অনুষ্টানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার সকল নাগরিকের র্দুদিনে পাশে থাকার চেষ্টা করে। তারই ধারা বাহিকতায় আজ সাগরে প্রাকৃতিক দুর্য়োগে নিহত জেলে পরিবারের সদস্যদের মাঝে অনুদানের এ চেক বিতরণ করা হচ্ছে। এছাড়া তিনি যে কোন দুর্দিনে জেলে পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies