1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা বাঁশখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাঁশখালীতে “ভূমিসেবা মেলা” উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরো’র মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া জাপানের মিনোবুসান কুওনজি মন্দির জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন

বাঁশখালী মেম্বার কল্যাণ এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৫৫৪ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি সদস্যদের(মেম্বার) নিয়ে গঠিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যেগে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা শনিবার বিকালে অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে উপজেলা মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর আহবায়ক মো: ইব্রাহিম সিকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সচিব রয়ান জান্নাত এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মেম্বার কল্যাণ এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ,মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো:আলমগীর চৌধুরী,নুরুল হোসেন, মোহাম্মদ ওসমান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মো:রশিদ আহমদ, ছৈয়দ আহমদ,মো: তারেক, নিলুফা ইয়াসমিন, লোকমান বাহাদুর, মুরাদুল আলম চৌধুরী, রাশেদ নুরী, মো:জাকের, মো: মহিউদ্দিন, জাকের আমহদ, শিল্পী দেব, রোকসানা আক্তার,মো:আলমগীর প্রমুখ আলোচনায় অংশ নেন।

এ সময় প্রধান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় ইউপি সদস্যদের (মেম্বার) ভুমিকা অপরিসীম। তাই তাদের একতাবদ্ধ ভাবে কর্মকান্ড পরিচালনা করলে সাধারন জনগন উপকৃত থাকবে।তাই তিনি বাঁশখালীর উপজেলা মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদের সকল ধরনের সহযোগিতা এবং কর্মকান্ড পরিচালনায় সহযোগিতার কথা জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies