রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীতে উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার স্মরণে সংঘদান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮৪৭ জন পড়েছেন

বাঁশখালী ঐতিহ্যবাহী সংঘগ্রাম কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের শ্রদ্ধাবান উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে প্রয়াতের কনিষ্ট সন্তান সংবাদকর্মী কল্যাণ বড়ুয়ার উপজেলা সদরের বাসায় ঐতিহ্যবাহী জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মপাল মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত সংঘদানে প্রধান অতিথি ছিলেন মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারের অধ্যক্ষ বিদর্শন সাধক শ্রীমৎ বিনয়পাল মহাস্থবির। এতে ধর্মদেশনা করেন এবং উপস্থিত ছিলেন দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ শীলরত্ন ভিক্ষু,বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ মেত্তাপ্রিয় ভিক্ষু, জলদী ধর্মরত্ন বিহারের আবাসিক সুদেশক শ্রীমৎজ্ঞানবোধি ভিক্ষু, শ্রীমৎ আর্য্যপাল ভিক্ষু ,সংঘগ্রাম কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাতারাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিজয়বোধি ভিক্ষু সহ অন্যান্য পুজনীয় ভিক্ষু সংঘ এবং দায়ক জ্ঞাতিবর্গ উপস্থিত ছিলেন। এতে পঞ্চশীল প্রার্থনা করেন প্রয়াতের পুত্র ব্যবসায়ী মিলন বড়ুয়া। কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত সতীশ চন্দ্র বড়ুয়ার ১৯তম এবং পুণ্যশীলা উপাসিকা প্রয়াতা সংঘমিত্রা বড়ুয়ার ১৮তম, এবং পরিবারের বড়বউ দ্বীপ্তি রাণী বড়ুয়ার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও পরলোকগত সকল জ্ঞাতীগণের পুণ্য স্মৃতি স্মরণে অষ্টপরিষ্কার সহ সংঘদানের আয়োজন করা।
উল্লেখ্য সংবাদকর্মী কল্যাণ বড়ুয়ার পিতা সতীশ চন্দ্র বড়ুয়া ২০০৬ সালের ৯ মে, মাতা সংঘমিত্রা বড়ুয়া ২০০৭ সালের ৪ অক্টোবর পরলোক গমন করেন। অনুষ্টানে অংশগ্রহন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াতের কনিষ্ট পুত্র সংবাদকর্মী কল্যাণ বড়ুয়া।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ