চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার শিক্ষা অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু: আবদুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রবিউল হোসেন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ সেলিম উদ্দীন।
সভায় বাঁশখালী উপজেলার ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ে শিক্ষকদের আগমন ও প্রস্থানের উপর গুরুত্বরোপ করেন এবং আগামী ১৫ জুন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মনিটরিং করা হবে অভিহিত করেন । সভায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এর উপর বিশেষ গুরুপ্ত আরোপ করা হয় । এতে অংশগ্রহনকারি শিক্ষকগন তাদের অভিমত ব্যক্ত করেন ।
