1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৩ জন পড়েছেন

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডঃ মোহাম্মদ জকরিয়া বলেন,প্রতিটি অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সহযোগিতা পৌঁছে যাবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ইউএ এইডের খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোমবার সকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাছির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর মহা-পরিচালক ডঃ মোহাম্মদ জকরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাশিদ আল মািল আল জাহাবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র না আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমিন,বিইএটিএস এর চেয়ারম্যান এনামূল হক । এ সময় আরো উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর মহা-পরিচালকের একান্ত সচিব শরিফ আহমেদ, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়রম্যান আমিনুর রহমান চৌধুরী,সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমেদ, সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম,শীলকুপের চেয়ারম্যান মোঃ মহসিন সহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক ছাত্রনেতা এস এম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেড় সহস্রাধিক ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies