1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালীতে বি.এস.পি ফুড এর উদ্যোগে ৭শ’ ৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ

সংবাদ দাতা
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ১৪২৭ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলার ৪টি ইউনিয়নের ৭শ’ ৫০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার বি.এস.পি ফুড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে বাঁশখালীর সাধনপুর, কালীপুর, গন্ডামারা ও বৈলছড়িতে এ কম্বল বিতরণ করা হয়। পূর্ব চেচুরিয়া আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গনে ৪শ’৫০ জন, কালীপুর নীমকালী মন্দির প্রাঙ্গনে ১শ’ জন, গন্ডামারা জেলে পাড়ায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ও সাধারণ মানুষের মাঝে ১শ’ জন, সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম জগন্নাথ ধামে ১শ’ জনকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া আনন্দময়ী কালীবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি.এস.পি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মেজবাউল হক। বিশিষ্ট সমাজকর্মী বিধান ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, লায়ন স্বপন কান্তি দাশ, মুক্তিযোদ্ধা অসিত কুমার সেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি তাপস কুমার নন্দী, মহিলা ইউপি সদস্য নুরতাজ বেগম, ইউপি সদস্য মো. জামাল উদ্দিন, পরিমল দেব, আবু তাহের, বিকাশ দত্ত, আব্দুর রহমান, পিন্টু পুরোহিত প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতকালীন সময়ে এলাকার সাধারণ মানুষের পাশে দাড়ানো একজন সচেতন মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধের প্রেক্ষিতে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন বিএসপি ফুড প্রোডাক্টস লিমিটেডের স্বত্বাধিকারী অজিত কুমার দাশ । এই শীত মৌসুমে ও করোনা দুর্যোগে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার জন্য এলাকার বিত্তবানদেরকে পাশে দাড়ানোর আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies