মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মুক্তি পাচ্ছে ‘রবিবার’

সংবাদ দাতা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ১১৫৪ জন পড়েছেন

সুত্র: আজাদী অনলাইন
দুই বাংলার নন্দিত দুই চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। প্রথমবারের মতো তারা সিনেমার ফ্রেম ভাগাভাগি করেছেন ‘রবিবার’ নামের সিনেমায়। সেটি দিয়ে দুজনই তুমুল প্রশংসিত হয়েছেন। বেশ কিছু পুরস্কার স্বীকৃতিও জুটেছে এই সিনেমায় অভিনয় করে। সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’ অ্যাপে। বছরের একেবারে শেষের দিন ৩১ ডিসেম্বর ‘রবিবার’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল। তিনি এটিকে সিনেমাটিকের দর্শকের জন্য নতুন বছরের উপহার হিসেবে আখ্যা দিয়েছেন। অতুল জানান, ‘জয়া আহসান ও প্রজেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘রবিবার’ সিনেমাটি বেশ প্রশংসিত। এতে অভিনয় করে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জয়া। যা বাংলাদেশি হিসেবে আমাদের গর্বিত করেছে। অনেক দর্শকই ছবিটি দেখতে পারেননি। কিন্তু দেখতে চান। তাদের জন্য সিনেমাটিক অ্যাপে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘রবিবার’ সিনেমাটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক অতনু ঘোষ। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি এ ছবি আবেগ ও থ্রিলারের মিশ্রণের গল্প নিয়ে নির্মিত। এতে প্রসেনজিৎ অসীমাভর এবং জয়া আহসান সায়নী চরিত্রে অভিনয় করেছেন। গেলো বছর ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘রবিবার’। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বেশ কয়েকটি হলে সাফটা চুক্তির আওতায় মুক্তি পায় ছবিটি। এবার বাংলাভাষাবাসিদের জন্য ছবিটি মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্ম সিনেমাটিকে। অ্যাপটিতে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফ্রি পরিশোধের মাধ্যমে ছবিটি উপভোগ করতে পারবেন সবাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ