1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

সমৃদ্ধ বাঁশখালী বিনির্মাণের প্রত্যয়ে বাঁশখালী টাইমস প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ দাতা
  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ১২৩৬ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী ভিত্তিক নিউজপোর্টাল বাঁশখালী টাইমসের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে চেচুরিয়াস্থ এসকেবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। বাঁশখালী টাইমসের প্রধান সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশের বার্তা সম্পাদক কবি ও কথাসাহিত্যিক মুরশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত ও স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক অধ্যাপক কবি কমরুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন ক্যালিওগ্রাফার, অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আমিরুল হক এমরুল কায়েস, বাঁশখালী মা শিশু ও জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাসের, উন্নয়নকর্মী এজিএম জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনহাজুল হক এফসিপিএস, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল আলম, এডভোকেট আনিসুল ইসলাম, লায়ন মো. সৌরভ, সাংবাদিক দিদারুল হক, কবি জুবাইর জসীম, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা। বাঁশখালী টাইমসের বিভাগীয় সম্পাদক মাহবুব ছোবহান চৌধুরী সনামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ শোয়াইব, জালাল উদ্দিন মিজবাহ, দিলুয়ারা আক্তার, সানজিদা হাবীব, বাঁশখালী টাইমস পরিবারের সদস্য মঈনুল আজীম সোহেল, আবদুল ওয়াহেদ, তাফহীমুল ইসলাম, হুমায়ুন কবির, মো. আরিফ প্রমুখ। অনুষ্ঠানে বাঁশখালী টাইমস-রাজকুটির সেরা ইউনিয়ন প্রতিযোগিতার ৫ জন বিজয়ী ও বাঁশখালী টাইমস- হাসিনা আলী ফাউন্ডেশন সীরাতে রাসুল (সা.) ইসলামী কুইজ প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সমবেত লেখক-পাঠক ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে বাঁশখালী টাইমসের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন-‘বাঁশখালী টাইমস ৪ বছর ধরে বাঁশখালীকে সমৃদ্ধ, পজিটিভ ও পর্যটন উপজেলা বিনির্মাণের পথে কাজ করে যাচ্ছে। বাঁশখালীর যাবতীয় ইতিবাচক দিক তুলে ধরে বাঁশখালী ছাড়াও দেশ-বিদেশে বাঁশখালীর ভাবমূর্তি উজ্জ্বলের কাজ করে যাচ্ছে। পাশাপাশি অত্র অঞ্চলের সমস্যা-সম্ভাবনাকে চিহ্নিত করে বাঁশখালীর সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে। ‘সুন্দর বাঁশখালী বিনির্মাণের পাশাপাশি মানুষের মূল্যবোধ, নাগরিক সচেতনতা ও নৈতিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে বাঁশখালী টাইমস।’ অনুষ্ঠানে বাঁশখালী টাইমসকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাজীগাঁও ফুটন্ত সংগঠন, বৈলছড়ী হাইস্কুলের সংগঠন বিএনএক্স ১৩ ও পূর্ব চেচুরিয়া খদুলা পাড়া সুন্নি জাগরণ সংস্থার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies