1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী

স্বাধীনতা দিবসের সভায়- এমপি মোস্তাফিজ, বাঙ্গালী বীরের জাতি সুর্বণজয়ন্তীর মাধ্যমে প্রমান হল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৭৭০ জন পড়েছেন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়। শুক্রবার (২৬ মার্চ) বিকালে উপজেলা গ্রীণপার্ক কনভেনশন হলরুমে উপজেলা আওয়ামীলীগের প্রবীন সদস্য ও গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শামসুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা,বিশিষ্ট চিকিৎসক ডা: ফররুক আহমদ,বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন সিকদার, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী, জিল্লুল করিম শরীফি, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, নজরুল ইসলাম, আলহাজ্ব ইবনে আমিন, বেদার উদ্দিন তালুকদার, সেলিম আক্তার, সাদুর রশিদ, নুর মোহাম্মদ আজাদ, জামাল উদ্দিন, শিহাবুল হক সিকদার, জাহাঙ্গীর আলম, ফৌজুল কবির, পৌরসভা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ, মাহামুদুল ইসলাম, ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন, কাউন্সিলর আবদুর রহমান, আনছুর আলী, মিজানুর রহমান, নাঈমুদ্দিন মাহফুজ, জামাল উদ্দিন চৌধুরী নাজেমুল হক, গাজী আনোয়ারুল ইসলাম, ইমরুল হক চৌধুরী ফাহিম, মিজান তালুকদার,ফৌজুল মুবিন, মো: রুবেল,ওবাইদুর রহমান, মো: জিহান, মোহাম্মদ শাহীনুর রহমান বাহাদুর, নাজিম উদ্দিন, মো: ওয়াহেদ, সাজ্জাদ মো: শাহীন, সাদ্দাম হোসেন প্রমুখ। প্রধান অতিথি চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল এদেশ একটি ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার। আজকে জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ আজ বিশ্ববাসী দেখছে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশের প্রধানগন বাংলাদেশে এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অংশ গ্রহন করে আবার ও বাঙ্গালী বীরের জাতি তা প্রমান করছে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো সাধারন মানুষের দোড় গোঁড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies