1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান

বাঁশখালীর বাহারছড়ায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১২২৭ জন পড়েছেন

বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বাঁশখালীর বাহারছড়ায় সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তেল, চনা, ডাল, চিনি রয়েছে। বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, ইউনিয়ন পরিষদ সচিব আরিফুল ইসলাম, ইউপি সদস্য কাজী মমতাজ উদ্দীন, আবদুল মালেক সিকদার, রৌশনুজ্জামান, এমরানুল হক সুলতান, কামরুল আলম, এবাদুল হক, ওসমান গণি, ওমর হায়াত, মহিলা ইউপি সদস্য কানিজ ফাতেমা, শাহিদা আকতার, ফিরোজা বেগম, যুবলীগ নেতা খোরশেদ আলম, উদ্যোক্তা জালাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্টানের সভাপতি বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম বলেন, দেশে করোনার কারণে সাধারন মানুষ নানা ভাবে দুভোর্গে পড়েছে । সে জন্য বাঁশখালীর গন মানুষের নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। সাধারন মানুষকে করোনা কালীন নিয়সনীতি মেনে চলার আহবান জানান তিনি। অনুষ্টানের প্রধান অতিথি বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, সরকার দেশের সকল নাগরিককে সুস্থ ও সুন্দরভাবে জীবিকা নির্বাহের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছে। তারপরেও করোনার কারণে যারা নানা ভাবে কর্মহীন হয়ে পড়েছে তাদের জন্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies