” সঠিক রোগ নির্ণয়ই সঠিক চিকিৎসার প্রথম ধাপ। আধুনিক প্রযুক্তি ও সুবিজ্ঞ টিমের সমন্বয়ে আমরা আছি আপনার পাশে।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে শুরু হচ্ছে শেভরণের সেবা কার্যক্রম । আগামী ১০অক্টোবর থেকে পুরোধামে একার্যক্রম শুরু হবে বলে জানান শেভরণের ভাইস চেয়ারম্যান ও
ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন। তিনি আনোয়ার, সাতকানিয়া, হাটহাজারী, বাঁশখালী শাখার ভাইস চেয়ারম্যান ও
ম্যানেজিং পার্টনার হিসাবে দায়িত্বরত ।সোমবার বিকালে তাদের নিজস্ব কার্যালয়ে সংবাদকর্মীদের প্রেস কনফোরেন্স এর মাধ্যমে এতথ্য জানান ।এ সময় শেভরণ
বাঁশখালী শাখার ম্যানেজিং পার্টনার আনিছুল আজম চৌধুরী,বাঁশখালী শাখার এসিস্ট্যান্ট ম্যানেজার- মো: তারেক আজিজ,ও মো: আতিকুর রহমান সহ অনৗান্যরা উপস্থিত ছিলেন ।
