1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বীর মুক্তিযোদ্ধা নীল রতন ঘোষকে রাষ্ট্রীয় মর্যাদা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৮২৮ জন পড়েছেন

বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা নীল রতন ঘোষ (৭০) পরলোক গমন করেছেন। গত বুধবার রাত ১২টা ১০ মিনিটের দিকে বার্ধ্যকজনিত জনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় পরলোকগত এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন নবাগত বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজাহারুল ইসলাম ও থানা পুলিশ। রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে দুপুর ১ টার দিকে ধর্মীয় কার্যাদির মাধ্যমে পারিবারিক শ্মশানে তাঁর মৃতদেহ সৎকার করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা নীল রতন ঘোষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies