1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী পৌরসভায় ঈদুল আজহায় অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ জাপানের নিগাতা শহর ও Rissho Kosei-kai-এর প্রতিষ্ঠাতা বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা বাঁশখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাঁশখালীতে “ভূমিসেবা মেলা” উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরো’র মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া জাপানের মিনোবুসান কুওনজি মন্দির জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন

বাঁশখালীর বাহারছড়ায় ৫ শত পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৩ মে, ২০২১
  • ৮৫৭ জন পড়েছেন

বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে বাঁশখালীবাসীর প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুের বাহারচড়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ত্রাণ কার্য নগদ অর্থ বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল দত্ত, সংরক্ষিত ইউপি সদস্য কানিজ ফাতেমা, শাহিদা আক্তার, ইউপি সদস্য এবাইদুল হক, এমরানুল হক সোলতান,যুবলীগ খোরশেদুল আলম, মোঃ মনজুরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র রমজান উপলক্ষে ৫ শত পরিবারের মাঝে নগদ ত্রাণ কার্য নগদ অর্থ সহয়তা বিতরণ কালে চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম বলেন, বাঁশখালী উন্নয়নের রুপকার, বাঁশখালীর মাঠি ও মানুষের প্রিয় নেতা মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী নগদ অর্থ প্রদান করা হচেছ। বাহারচড়া ইউনিয়ন পরিষদ ও সর্বস্তরের জনগনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাঁশখালীর উন্নয়নের রুপকার প্রিয় নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies