1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপে শেখেরখীল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১০৬৬ জন পড়েছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল (বালক) টুর্ণামেন্টএর ফাইনাল খেলা শনিবার বিকালে বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। ফাইনাল খেলা শেখেরখীল একাদশ বনাম কাথরিয়া একাদশ এর মধ্যে গোলশুন্য ড্র হলে ট্রাইবেকারে ৪-২ গোলে কাথরিয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শেখেরখীল একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টান বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। অতিথি ছিলেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: আজিজুল ইসলাম, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়ার চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন সিকদার, খানখানাবাদের চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী, কাথরিয়ার চেয়ারম্যান মো: শাহাজাহান চৌধুরী,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান, বাঁশখালী থানার এসআই নাজমুল হক, আকতার হোছাইন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোছাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক মো: হামিদ উল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল, প্রকাশ বড়ুয়া, মাওলানা আকতার হোছাইন, মো:তারেক , সাইফুল আজম, স্বরুপ দেবনাথ প্রমুখ। খেলা পরিচালনা করেন ক্রীড়া সংগঠক ও ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কাথরিয়ার সোমেন, সেরা গোলকিপার শেখেরখীলের আনাছ, সেরা গোল দাতা চাম্বল একাদশের আদিল, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন শেখেরখীলের রানা দেব দাশ। খেলায় প্রধান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, খেলা ধুলার মাধ্যমে শিক্ষার্থীরা আগামীর দিকে এদেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বাঁশখালীর খেলাধুলার উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ গ্রহন করবেন বলে আশ্বাস প্রদান করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies