1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালীর প্রখ্যাত আলেম আল্লামা শাহ আবু বক্করের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৯০৬ জন পড়েছেন

বাঁশখালীর প্রখ্যাত আলেম পীরে কামেল আল্লামা শাহ আবু বক্কর (৭২) চট্টগ্রামের ইউ.এস. টি বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহিৃ রাজিউন) অসংখ্য আলেম গড়ার কারিগর বর্ষিয়ান আলেম ও প্রখ্যাত ওয়ায়েজ পীরে কামেল আল্লামা শাহ আবু বক্কর জেলার বাঁশখালী উপজেলার শীলক‚প ইউনিয়নে মনকিচর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ওয়ায়েজ ও আলেমে দ্বীন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য আলেমের ওস্তাদ ছিলেন তাছাড়া দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ নচিহত করতেন। এ প্রবীণ আলেমেদ্বীন বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগ ছিলেন। হাজারো আলেমের ওস্তাদ প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা শাহ আবু বক্কর মৃত্যুকালে ৩ ছেলে ৬ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী ছাত্র-শিক্ষক রেখে গেছেন। মঙ্গলবার নিজ প্রতিষ্টিত শীলকুপ মনকিচর ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে চট্টগ্রাম দারুল মা’রিফ মাদ্রাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা সোলতান যওক নদভী,পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালীম বোখারী, বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী,চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলীল সহ বিভিন্ন মাদ্রাসা পরিচালক সহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies