1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে ৮ হাজার ৭২৮ জন জেলে পরিবার পাচ্ছে প্রনোদনার চাউল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৭৯১ জন পড়েছেন

বঙ্গোপসাগরে মৎস্য আহরন বন্ধ থাকা কালীন জেলেদের প্রনোদনা হিসাবে বাঁশখালীর পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ৮ হাজার ৭২৮ জন জেলেকে (পরিবার প্রতি ৮৬ কেজিবাঁশখালীতে ৮ হাজার ৭২৮ জন জেলে পরিবার পাচ্ছে প্রনোদনার চাউল
বঙ্গোপসাগরে মৎস্য আহরন বন্ধ থাকা কালীন জেলেদের প্রনোদনা হিসাবে বাঁশখালীর পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ৮ হাজার ৭২৮ জন জেলেকে (পরিবার প্রতি ৮৬ কেজি) করে প্রনোদনার চাউল প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সরল ইউনিয়নের ৬৯১জন জেলে পরিবারে মাঝে চাউল প্রদান অনুষ্টান বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী সভাপতিত্বে গতকাল রবিবার সকালে অনুষ্টিত হয়। এতে সরকারি প্রতিনিধি ও ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি, চট্টগ্রাম জর্জ কোর্টের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ চৌধুরী, ইউপি সদস্য জামাল উদ্দিন,রশিদ আহমদ,মো:সেলিম ও পরিষদের সহকারি মোহাম্মদ উল্লাহ সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এ সময় সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী বলেন, বর্তমান সরকার সাধারন জনগনের পাশাপাশি জেলেদের কথা বিবেচনা করে সাগরে মাছ ধরা বন্ধ কালীন সময়ের প্রনোদনা হিসাবে ৮৬ কেজি করে চাউল প্রদান করে হচ্ছে দু,ভাগে ভাগ করে। তিনি করোনা কালীন সময়ে সরকারের ঘোষিত নিয়মনীতি মেনে চলার আহবান জানান। এদিকে উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, বাঁশখালীর পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ৮ হাজার ৭২৮ জন জেলেকে (পরিবার প্রতি ৮৬ কেজি চাল, ৫৬ কেজি ও ৩০ কেজি দু,ভাগ করে) করে প্রনোদনার চাউল প্রদান করা হচ্ছে। তার মধ্যে পৌরসভায় ৪৭৭ জন, শীলকুপে ৭৫৫ জন, শেখেরখীলে ৭৩৪ জন, বাহারছড়ায় ৫৮৫ জন, সাধনপুরে ৩৬৮ জন, পুকুরিয়ায় ৭৩ জন, পুঁইছড়িতে ৭৫৪ জন, খানখানাবাদে ৯৯৪ জন, কাথরিয়ায় ১২৯ জন, কালীপুরে ১৯৩ জন, ছনুয়ায় ১৩০০ জন, চাম্বলে ৬৫৪ জন এবং বৈলছড়িতে ৫৮ জন জেলেকে এ প্রনোদনার চাউল প্রদান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies