1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী

বাঁশখালীতে সাক্ষরতা দিবসে শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩৪ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে আন্তজার্তিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে রোটারি কাব অব চিটাগাং আপটাউন কতৃক আয়োজিত ‘কেমন পুঁইছড়ি চাই’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং পুইছড়ির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা প্রদান অনুষ্টান গতকাল সম্পন্ন হয়েছে। পুইছড়ির মাছরাঙ্গা হলে রোটারিয়ান মুবিনুল হক মুবিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুইছড়ির প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মাস্টার জাফর আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম জেলার গর্ভণর ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক আমিনুল হক বাবু। অতিথি ছিলেন রোটারিয়ান সিপি নজরুল ইসলাম নান্টু, পুইছড়ি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল মুহছেন প্রমুখ।

 

সম্বর্ধিত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পুইছড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পুইছড়ি মদিনাতুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা আরিফ উল্লাহ্, পুঁইছড়ি ইজ্জতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, পুঁইছড়ি ছোবহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসাইন, পূর্ব পুঁইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ কবির, জঙ্গল নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল করিম, দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিন, উত্তর নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুদ্দিন,মাস্টার নজির আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুস ছবুর,আম্বিয়া খাতুন দাখিল মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কারী মাওলানা সাহাব উদ্দীন প্রমুখ।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘রোটারিয়ান মুবিনুল হক মুবিনের পরিচালনায় রোটারি কাবের এই সম্মাননা অনুষ্টান আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে অনেক গুরুত্ব বহন করে। এই আয়োজন পুইছড়িতে নিরক্ষর মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে’ বলে তিনি অভিমত প্রকাশ করেন ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies