1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালী পৌরসভায় মতবিনিময় সভা ও মেয়র কাউন্সিলদের দায়িত্ব গ্রহন

সংবাদ দাতা
  • প্রকাশিত : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮৩ জন পড়েছেন

বাঁশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলরদের দায়িত্ব গ্রহন ও মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্টিত হয়। পৌরসভার গ্রীণপার্ক কনভেনশন হলে নব নির্বাচিত মেয়র এডভোকেট এস.এম তোফাইল বিন হোসাইনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। এসময় অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন, দক্ষিন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাফর আহমদ,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুরের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুরের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম, সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়ার চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়ার চেয়ারম্যান এম হারুনুর রশিদ, শেখেরখীলের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদার, বৈঁলছড়ির চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন,পুকুরিয়ার চেয়ারম্যান আহসাব উদ্দিন, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, পৌরসভা আওয়ামীলীগ নেতা নীলকন্ঠ দাশ, তপন দাশ গুপ্ত, পৌরসভা যুবলীগৈর আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ,সহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, রুজিনা আক্তার ও ছাদেকা নুর খানম বিউটি, পুরুষ কাউন্সিলর আনসুর আলী, কাঞ্চন কুমার বড়ুয়া, জমশেদ আলম, আরিফ মাইনুদ্দিন, মো. ইসহাক, মোঃ আক্তার হোসেন,আবদুল গফুর, প্রণব কুমার দাশ ও বদিউল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে তারা পৌরসভা কার্যালয়ে এসে নবাগত মেয়র কে দায়িত্ব হস্তান্তর করেন। উল্লেখ্য গত ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভা নির্বাচনে এডভোকেট তোফাইল বিন হোসাইন বিজয়ী হয়ে বাঁশখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন। গত ৬ ফেব্রয়ারি তাঁদের চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দীন ,উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।এ সময় জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহন শেষে তারা বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে সাংসদের চট্টগ্রামস্থ বাসায় সৌজন্য সাক্ষাত করেছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies