1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী বিষয়ক কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৭০৮ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল সকালে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে অংশ নেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু রায়হান দোলন। প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খোন্দকার মাহামুদুল হাসান, ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে উপস্থাপন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া।

সভায় মুক্তিযোদ্ধা আহমদ ছফা, প্রকৌশলী লিপটন ওম, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন।

পরে আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি কিনিক ও শিশুর মানসিক বিকাশ,ও ঘরে ঘরে বিদ্যুৎ নিয়ে গ্রুপ ওয়ার্ক অনুষ্টিত হয় । তা নিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খোন্দকার মাহামুদুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার রায়, পৌর সভার প্যানেল মেয়র রোজিয়া সুলতানা রুজি,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি কিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, ও পরিবেশ সুরক্ষা উদ্যোগ নিয়ে আলোচনা এবং সরকারের এসব প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড সমুহ তুলে ধরেন ।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies