1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা সহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬২৬ জন পড়েছেন

বাঁশখালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা সহ রেহানা বেগম(৪৫)কে, ৭শত পিস ইয়াবা সহ আব্দুর রহমান (২৩) কে,৫ পিস ইয়াবা সহ মোহাম্মদ নুর প্রকাশ জানে আলম (৩৫) কে গ্রেফতার করেছে। বাঁশখালী থানা পুলিশ প্রদত্ত বার্তায় এ তথ্য জানা যায়। বাঁশখালী থানা পুলিশ পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ির ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে পৃথক সময়ে। এতে বাঁশখালী থানার এস.আই মং থোয়াই হা চাক্ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪(এলএমএফ),ব্লক নং-বি,ঘর নং-১৫০ এর মৃত রহিম উল্লাহের স্ত্রী রেহানা বেগম(৪৫)কে গ্রেফতার করেন। অপর অভিযানে বাঁশখালী থানার এস.আই মো: আজিমুল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনা ৭শত পিস ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফের মিঠা পানির ছড়া এলাকার আব্দুল মালেকের পুত্র আব্দুর রহমান (২৩)কে এবং অপর অভিযানে এস.আই মং থোয়াই হা চাক এর নেতৃত্বে একই স্থানে ৭শত পিস ইয়াবা ট্যাবলেটসহ উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার শহর মল্লুক এর পুত্র মোহাম্মদ নুর প্রকাশ জানে আলম (৩৫) কে গ্রেফতার করে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে ইয়াবাসহ ৩জন কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনিদিষ্ট মামলা সহ আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies