1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে ফৌজুল কবির চৌধুরী হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৩৩ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর সরলে ফৌজুল কবির চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে হাসপাতালটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। হাসপাতালের উপদেষ্টা মাওলানা শাহ নুর মোহাম্মদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আলহাজ্ব হাবিবুল কবির চৌধুরী দুলু, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, হাসপাতালের উপদেষ্টা দিদারুল কবির চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ,শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, সরল ফৌজুল কবির চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল লিঃ এর সভাপতি মাওলানা মোহাম্মদ ছলিম উল্লাহ(মক্কী)।

হাসপাতালের অনুষ্টানের উদ্বোধক ছিলেন উপদেষ্টা সরওয়ারুল কবির চৌধুরী প্রকাশ শাহজাহান চৌধুরী। এছাড়া অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সরল ইউপি সদস্য মোহাম্মদ সেলিম, মাস্টার মোহাম্মদ আলমগীর,মোহাম্মদ তৈয়ব, শহীদুল্লাহ আনসারি, মোহাম্মদ হারুন।

মাওলানা আবদুস শাকুরের পরিচালনায় এ সময় প্রধান অতিথি বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, সাধারন জনগনের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ পদক্ষেপ অনেক গুরুপ্ত বহন করে। তিনি বলেন বর্তমান সরকার গ্রামে গঞ্জে সাধারন জনগনের চিকিৎসা সেবা চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এখানে সকল ধরনের সহযোগিতা সহ প্রাথমিক ভাবে টিউবওয়েল ও সড়ক সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies