1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বিজয় দিবসে বাঁশখালী প্রশাসন ও বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৬২৮ জন পড়েছেন

মহান বিজয় দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতি সৌধে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বাঁশখালী উপজেলা প্রশাসন মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করেন। তার মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধবনি ও পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, জাতির শান্তি ও অগ্রগতি এবং শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। স্মৃতি সৌধে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন বাঁশখালীর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারি কমিশনার (ভুমি) খোন্কার মাহমুদুল হাসান,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো: কামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অপরদিকে মুক্তিযোদ্ধারা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালীর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভার মেয়র এসএস তোফাইল বিন হোছাইন,কালীপুরের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম সালাহ উদ্দিন কামাল,শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies