1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীর নিমকালী মন্দিরে চারদিন ব্যাপী উৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৬৭৫ জন পড়েছেন

বাঁশখালীর ঐতিহ্যবাহী কালীপুর নিমকালী মন্দিরে চারদিন ব্যাপী উৎসবে মঙ্গলাচরণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়ে রবিবার সকালে উষাকীর্তনে গ্রাম পরিক্রমার মধ্যে দিয়ে শেয হয়েছে। চারদিন ব্যাপী উৎসবের বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর মধ্যে ছিল ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, চন্ডী পাঠ, মায়ের পূজা,সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভা, ভোগরাগ,ষোড়শ প্রহর ব্যাপী নাম সংকীর্তন, অন্ন প্রসাদ বিতরণ,আলোক সজ্জা, সংবর্ধনা অনুস্ঠান ও বিশ্ব শান্তি কামনায় প্রাথর্না সভা। মন্দিরের প্রতিষ্ঠা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসিত সেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাশঁখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন ঢাকার মহাব্যবস্থাপক (বার্তা)অনুপ খাস্তগীর, জন্মাষ্ঠমী উৎযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, ঋষিকুম্ভ মেলার সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ, বাশঁখালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম ও মন্দিরের প্রধান উপদেষ্টা অজিত কুমার দাশ। সভায় স্বাগত বক্তব্য রাখেন নিমকালী মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার নন্দী।বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শিবেন্দু খাস্তগীর,সদস্য সচিব শেখর দাশ । এ বছর নিমকালী মন্দির পরিচালনা পরিষদের পক্ষে উপজেলার একজন সমাজ হিতৈষী বীর মুক্তি যোদ্ধা লায়ন অসিত সেন কে সংবর্ধনা জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি বলেছেন, বর্তমান সরকার সনাতনী সমাজের উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এদেশে কোন সংখ্যালুঘু থাকবে না,সবাই আমরা বাঙ্গালি, কাঁধে কাধ মিলিয়ে সবাই আমরা একসাথে য্দ্ধু করেছি, দেশ স্বাধীন করেছি। তিনি ঐতিহ্যবাহী শ্রীশ্রী নিমকালী মন্দিরের বার্ষরিক উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন,বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়নে অসাম্প্রদায়িক দেশ গড়তে আমরা সবাই বদ্ধ পরিকর।তিনি ঐতিহ্যবাহী নিমকালী মন্দিরের সার্বিক উন্নয়নে বিভিন্ন উন্নয়নমুলক পরিকল্পনার কথা ঘোষণা দেন। ষোড়শ প্রহরব্যাপী নাম সংকীর্তনে দেশের প্রখ্যাত শিল্পীরা অংশ গ্রহণ করেন।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies