1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে আওয়ামীলীগের স্বাধীনতা দিবসের আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৫৫৮ জন পড়েছেন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যেগে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোরে কেন্দ্রীয় ও দলীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে রবিবার বিকালে বাঁশখালী আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর সঞ্চালনা করেন। সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কুমার দাশ, বাঁশখালী পৌরসভার মেয়র এস.এম তোফাইল বিন হোছাইন,বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কফিল উদ্দিন, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন,বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালেিগর নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনে উজ্জীবিত হয়ে নিরস্ত্র বাঙ্গালী জাতি মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা ছিনিয়ে আনে। তিনি বলেন, দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তখনই দেশবিরোধী চক্র নানা ভাবে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করার জন্য চক্রান্ত করছে। দেশবিরোধী চক্রের ব্যাপারে সতর্ক থেকে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies