1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চাম্বল একাদশ ফাইনালে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬৪৯ জন পড়েছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা চাম্বল ইউনিয়ন একাদশ বনাম বৈলছড়ি ইউনিয়ন একাদশের মধ্যে শনিবার বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পরিচালিত খেলার প্রথম সেমিফাইনাল খেলা চাম্বল ইউনিয়ন একাদশ বনাম বৈলছড়ি ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্টিত হলে এতে চাম্বল ইউনিয়ন একাদশ ১-০ গোলে বৈলছড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
আগামীকাল রবিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলা কালীপুর ইউনিয়ন একাদশ বনাম সরল ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্টিত হবে। বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা মিলে ১৫টি দল নিয়ে এ টুর্নামেন্ট গত ১০ জুন অনুষ্টিত হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবদুল করিম, সহকারি রেফারি ছিলেন ইফতেখার হোসেন, তসলিম উদ্দিন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশের একমাত্র গোলদাতা জাহিদ হাসান কাফি।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার বিতরণ করা হয়। এ সময় চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কফিল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা মো: নুরুল হুদা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আজগর হোছাইন, প্রকাশ বড়ুয়া, ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়া সহ দায়িত্বশীল কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies