1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ জেলা বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৪৯ জন পড়েছেন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরি‌বেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সোমবার (১০নভেম্বর) বাঁশখালীর কালীপু‌রে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন,দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মরহুমের ছোট সন্তান বাঁশখালী আস‌নের বিএন‌পি সংসদ সদস‌্য প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর,কালীপু‌রের সা‌বেক চেয়ারম‌্যান আমিনুর রহমান চৌধুরী,বাঁশখালী পৌরসভার সা‌বেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, হাজি মোহাম্মদ রফিকুল আলম,বাহারছড়ার সা‌বেক চেয়ারম‌্যান মাষ্টার মোহাম্মদ লোকমান, মাষ্টার মোহাম্মদ রফিক, জাগির আহমদ, ফৌজুল কবির ফজলু, খন্দকার হেলাল উদ্দিন, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, দেলোয়ার আজিম, শাহাদাত হোসেন সুমন, এস এম ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, জেলা বিএনপি নেতা ইব্রাহীম খলিল, মোস্তফিজুর রহমান চৌধুরী, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, ফজলুল কাদের, মোহাম্মদ মহসিন, সাইফুল করিম, গিয়াস উদ্দিন হিরু, মামুন খান, বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ, সদস্য সচিব রাসেল চৌধুরী, তরিকুল ইসলাম টুটুল ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, সদস্য সচিব দিদারুল আলম, গাজী ফোরকান, জেলা ছাত্রদল নেতা আব্দুস সবুর, ফরহাদুল ইসলাম, এস এম তৈয়ব, ইসমাইল বিন মনির, তারেক রহমান, শাখাওয়াত হোসেন মিশু ও শফিউল আলম চৌধুরী সহ প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির মহান এই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, বহু আন্দোলন-সংগ্রামে, দলীয় কর্মসূচিতে জাফরুল ইসলাম চৌধুরীর সঙ্গে থেকেছি। দলের প্রতি তার আত্মত্যাগ চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের মুখেও দল ত্যাগ করেননি। লায়ন হেলাল উদ্দিন আরও বলেন, “জাফরুল ইসলাম চৌধুরী শুধু একজন নেতা নন, তিনি ছিলেন দক্ষ সংগঠক। তার নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপি সুসংগঠিত হয়েছিল। শত শত নেতাকর্মী গড়ে উঠেছে তার হাত ধরে। অসুস্থতা নিয়েও তিনি রাজপথে থেকে দলের কর্মসূচি পালন করেছেন। বলা যায়, রাজপথ থেকেই সরাসরি কবর পর্যন্ত গেছেন তিনি। বিএনপির এই নেতা বলেন, “জাফরুল ইসলাম চৌধুরী এমন একজন নেতা ছিলেন যার সঙ্গে সকলের সুসম্পর্ক ছিল। তিনি সাধারণ মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বাঁশখালীর মানুষ বারবার। তিনি আরও জানান, জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বাঁশখালী-১৬ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে বিএনপি ও জাফরুল ইসলাম চৌধুরীর প্রতি বাঁশখালীর মানুষের ভালোবাসা আবারও প্রমাণ পাবে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies