মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০০ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ রবিবার সকালে উদ্বোধন করা হয়। জার্মান ফেডারেল ফরেন অফিস(জিএফএফও)’র অর্থায়নে, সেভ চিলড্রেন এর সহযোগিতায়, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)র উদ্যোগে আয়োজিত বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ও ভূমিধস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাস্তবায়ন করবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর কর্মকর্তাদের তদারকি অনুষ্টিত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর সহকারি পরিচালক আনোয়ার হোসেন বিএফএম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ ওমন সানি আকন,অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর সহকারী পরিচালক এ.কে. এম শামসুজ্জোহা,উপ-সহকারী পরিচালক জোন-২ অতীশ চাকমা, উপ-সহকারী পরিচালক জোন ৪ শাহ ইমরান, ইপসার প্রজেস্ট ম্যানেজার সানজিদা আক্তার, গুদাম পরিদর্শক চট্টগ্রাম ২ মো: ওমর ফারুক ভুইয়া, স্টেশন অফিসার মিজানুর রহমান,স্টেশন অফিসার মো: আহসানুল হক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ইপসার দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বাঁশখালীর পুকুরিয়া,সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি এলাকার ৫২ জন কমিউনিটি স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ও ভূমিধস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করবে।
উদ্বোধন কালে বক্তারা প্রশিক্ষিত তরুণ/ তরুনী স্বেচ্ছাসেবকেরা যে কোন দুর্যোগে সবার আগে এগিয়ে আসে উল্লেখ করে বলেন পাহাড়ধস, ভবন ধস, সড়ক দুর্ঘটনা বা যেকোনো জরুরি অবস্থায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের তাৎক্ষণিক সহায়তা আমাদের উদ্ধার কাজকে অনেক সহজ করে। ইপসা স্থায়ীত্বশীল উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে যে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি করছে, তারা মাঠে আমাদের সত্যি কারের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন । বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রশিক্ষিত কর্মকর্তাদের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের এ প্রশিক্ষণ যে কোন দুর্যোগ মোকাবিলা আরও দ্রুত ও পেশাদার হবে বলে অভিমত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ