1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালী‌তে ইপসার উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪২১ জন পড়েছেন

বাঁশখালী উপ‌জেলা অ‌ফিসার্স ক্লাব হলরু‌মে ১৭ নভেম্বর র‌বিবার দিনব‌্যাপী ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসার আয়োজনে  জিএফএফও, সেভ দ্য চিলড্রেন সহায়তায় বাস্তবায়িত “Child centred anticipatory Action for Better Preparedness of Communities and Local  in Northern and Coastal Areas of Bangladesh” প্রকল্পের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপ‌জেলার পুকু‌রিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছ‌ড়ি এলাকার স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যাক্রম পরিচালনা ক‌রেন
পাহাড়ের ধরণ, পাহাড়ধসের কারণ, ঝুঁকি সমূহ, ঝুঁকি নিরসনের উপায় সম্পর্কিত সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষক ড. ইকবাল সরোয়ার,প্রচলিত পূর্বাভাস/ আগাম সতর্কবার্তা সম্পর্কিত সেশন পরিচালনা করেন বাংলাদেশ আবহাওয়া ও সম্প্রচার কেন্দ্র, চট্টগ্রাম এর  ইন্সপেক্টর, আবহাওয়া বিজ্ঞানী উজ্জ্বল কান্তি পাল । উন্নয়ন কর্মী কল‌্যাণ বড়ুয়ার স্বাগত বক্তব‌্য ও সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সা‌র্বিক তদার‌কি ক‌রেন ইপসার প্রজেষ্ট অফিসার মাহিনুর আক্তার,এপিও রিযাজ উদ্দিন তালুকদার, মুহাম্মদ এনামুল ইসলাম সহ দা‌য়িত্বশীল কর্মকর্তা ।
উল্লেখ্য  এন্টিসিপেটরী এ্যাকশন প্রকল্প কার্যক্রমে সাথে সংশ্লিষ্ট উপ‌জেলা স্বেচ্ছাসেবকদের সামগ্রিক দক্ষতা উন্নয়ন,  দুর্যোগের পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ নিশ্চিতকরা, আগাম প্রস্তুতিমূলক কাজে ভূমিকা নির্ধারণ এবং প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিনার মাধ্যমে ভলান্টিয়ারদের কার্যক্রমকে গতিশীল এবং কর্মপদ্ধতি নির্ধারণ করতে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies