1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৬৯ জন পড়েছেন

বাঁশখালীর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। সোমবার বিকালে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি।
এই সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক,বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বাহারছড়ার সাবেক চেয়ারম্যান মো: লোকমান আহমদ, উপজেলা জামায়েতের আমীর মাওলানা মুহাম্মদ ইসমাঈল, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আমিনুর রহমান চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানের আলোচনায় অংশ নেন।
সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি বলেন, তোমাদের এই সাফল্য জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে মনে রাখবে শুধু ভালো ফলাফল, জীবনের চূড়ান্ত সাফল্য নয়। এখন থেকেই নিজের মেধা, আগ্রহ, দক্ষতা ও নৈতিকতাকে বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণ করতে হবে। সর্বপ্রথম তোমরা তোমাদের নিজের লক্ষ্য নির্ধারণ করবে: কোন পেশায় যেতে চাও তা ভেবে ঠিক করতে হবে।দক্ষতা অর্জন করবে: শুধু একাডেমিক ফলাফল নয়, ইংরেজি, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ও নেতৃত্বদানে দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: প্রোগ্রামিং,ডাটা,সাইবার নিরাপত্তাসহ আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে। দেশ-বিদেশের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানতে হবে: এবং নিজের সামর্থ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে হবে। চরিত্র ও নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: জ্ঞান ও দক্ষতার সঙ্গে সততা, দায়িত্ববোধ ও মানবিকতা অর্জন করতে হবে,এবং সময়কে মূল্য দিতে হবে,আজকের পরিশ্রমই আগামী দিনের সফলতার ভিত্তি তাই পরিশ্রমের বিকল্প নেই।
মনে রেখো,তোমরাই আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, উদ্যোক্তা, প্রশাসক ও দেশগড়ার নেতৃত্ব। তোমাদের মেধা ও যোগ্যতা যেন দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগে এই প্রত্যাশা করি।
পরে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সম্মাননা স্মারক তুলে দেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies