1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২১৮ জন পড়েছেন

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে
জাতীয় মৎস্য সপ্তাহ উপল‌ক্ষে র‌্যালী, মা‌ছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আ‌য়োজন করা হয় । বাঁশখালী উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌বিবার (১৬ আগষ্ট ) সকা‌লে জাতীয় মৎস্য সপ্তাহ উপল‌ক্ষে র‌্যালী অনু‌ষ্টিত হয় । এরপর উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে সভাপ‌তিত্ব ক‌রেন উপ‌জেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম।
এ‌তে ​প্রধান অতিথি ছি‌লেন বাঁশখালী আস‌নের সংসদ সদস্য,অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম,বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বাঁশখালী উপ‌জেলা বিএন‌পির সা‌বেক আহবায়ক ও চেয়ারম‌্যান মোহাম্মদ লোকমান। স্বাগত বক্তব‌্য রা‌খেন বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌ‌সিব উদ্দিন। উপ~ সহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র এর পরিচালনায় এ সময় অ‌তি‌থি ছি‌লেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার,উপজেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মু:আবদুল হামিদ, উপ‌জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডাঃ জু‌য়েল মজ‌ুমদার,কোস্ট গার্ডের পেটি অফিসার,কন্টিনজেন্ট কমান্ডার মনিরুল ইসলাম, এম‌পির এ‌পিএস জিএম সাইফুল ইসলাম, উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, উপ‌জেলা সমবায় কর্মকর্তা মোঃওবাইদুল হক, ম‌হিলা বিষয়ক কর্মকর্তা কু‌হে‌লিকা সরকার প্রমুখ ।
সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে বাঁশখালীর সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি বলেন, চট্টগ্রা‌মে সব‌চে‌য়ে বে‌শি জে‌লে বাঁশখালী উপ‌জেলায় । সে অনুসা‌রে জে‌লেরা সু‌যোগ স‌ু‌বিধা বা‌ড়ি‌য়ে দেওয়ার আহবান জা‌নান । তি‌নি ব‌লেন,প্রতিবছর অসংখ‌্য জে‌লে সাগ‌রে নি‌খোঁজ ও মারা যায়, মাছ ধর‌তে গি‌য়ে জলদসু‌্যদের হামলার শিকার হয় । অথচ নিহত‌দের ৫০হাজার টাকার অনুদান দেওয়া হয় ,তা বা‌ড়ি‌য়ে কমপ‌ক্ষে ৫লক্ষ টাকা করার আহবান জানান । কোস্ট গার্ড সহ অন‌্যান‌্য আইনশৃংখলা বা‌হিনী‌কে জে‌লে‌দের নিরাপত্তা দাবী ক‌রেন তি‌নি । অ‌ধিকাংশ ক্ষে‌ত্রে নি‌খোঁজ জে‌লেরা‌ কোন ধর‌নের সহ‌যো‌গিতা পায়না দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন,মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেটা জে‌লে‌দের শ্রমে বাস্তবায়ন হয়, তারা মাছ ধর‌তে গি‌য়ে ফি‌শিং বোর্ট সহ ডু‌বে হা‌রি‌য়ে যায়, তা‌দের মৃত‌্যুসনদ দি‌তে না পার‌লে কোন সহ‌যো‌গিতা না পাওয়ার অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন এ ব‌্যাপা‌রে আ‌রো সহনশীল হ‌য়ে জে‌লে‌দের পা‌শে থাকার আহবান জানান ।
তেলের মাথায় তেল তেল না দি‌য়ে প্রকৃত জে‌লে‌দের নানা ধর‌নের সু‌যোগ সু‌বিধার আওতায় আনার জন‌্য সং‌শ্লিষ্ট‌দের নি‌র্দেশ দেন ।
অনুষ্টা‌নে ‌বি‌ভিন্ন প্রতিষ্টা‌নে পোনা বিতরণ ও তিনজন মৎস‌্য চাষী‌কে পুরস্কৃত করা হয় ,তারা হ‌লেন শে‌খেরখী‌লের কামাল উদ্দিন,মোঃ ইব্রা‌হিম,পুইছড়ির নুরুল কাইছার ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies